২০ অক্টোবর ২০১৬ - ১৩:৪১
জাইশুল ফাতহ সন্ত্রাসী গ্রুপের ৫০ সদস্য নিহত

সংবাদ সূত্রগুলো গতকাল বুধবার জানিয়েছে, হোমা’র উপকণ্ঠে অবস্থিত জাইশুল ফাতহ সন্ত্রাসী গ্রুপের ঘাঁটিকে লক্ষ্য করে চালানো সিরিয় বিমান হামলায় অন্তত ৫০ সন্ত্রাসী নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: হোমা থেকে সামরিক সূত্র জানিয়েছে, সিরিয় বিমান বাহিনী তাইয়্যিবাতুল ইমাম, সাওরান, মুর্ক ও আল-লাতমানিয়া এলাকায় সন্ত্রাসীদের ঘাঁটিগুলোকে লক্ষ করে বিমান হামলা চালিয়েছে।

এ হামলায় সন্ত্রাসীদের উল্লেখযোগ্য সংখ্যক সাজোঁয়া যান ধ্বংস এবং সন্ত্রাসীদের বিপুল পরিমাণে ক্ষয়-ক্ষতি হয়েছে।

গত মঙ্গলবার সাওরান এলাকায় জাইশুল ফাতহ সন্ত্রাসী গ্রুপের ঘাঁটিকে লক্ষ্য করে সিরিয় বিমান বাহিনীর বিমান হামলায় সন্ত্রাসী গ্রুপের ২১ জন সদস্য নিহত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচ গতকাল (বুধবার) এক প্রতিবেদনে উল্লেখ করেছে, গত মঙ্গলবার অন্তত ৪৩ জন সশস্ত্র ব্যক্তি (সন্ত্রাসী) সিরিয় বাহিনীর অভিযানে নিহত হয়েছে।

এদিকে সংবাদ সূত্রগুলোর উদ্ধৃতি দিয়ে জানা গেছে, হোমস শহরের পূর্বাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে প্রবেশের উদ্দেশ্যে চালানো হামলাকে প্রতিহত করেছে সিরিয় বাহিনী। এ সংঘর্ষে আগ্রাসী সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।#ইরনা