আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: এ্যালকোহলযুক্ত পানীয় আমদানী, উৎপাদন ও বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি ধারা এদেশের আমদানী বিষয়ক আইনে সংযুক্ত করেছে ইরাক পার্লামেন্ট। উপস্থিত সাংসদদের সর্বসম্মতিক্রমে বিলটি পাশ হয়।
বাগদাদসহ ইরাকের বিভিন্ন শহরের বহু সংখ্যক কোম্পানী এ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন ও বিক্রয়ে তৎপর রয়েছে। ইরাক কর্তৃপক্ষ জানিয়েছে, ঐ সকল কারখানার কর্মকর্তা-কর্মচারীদের কাজের জন্য বিকল্প ব্যবস্থা গৃহীত হবে।
ইরাক পার্লামেন্টের সদস্য আম্মার তা’মাহ জানিয়েছেন: ইরাকের সংবিধান অনুযায়ী ‘ইসলাম ধর্ম পরিপন্থী কোন বিল পাশ করা যাবে না’।
তার সংযোজন: এ্যালকোহলযুক্ত পানীয় উপকারের চেয়ে অধিক ক্ষতিকর।
প্রসঙ্গত, সালিম জাবুরী’র সভাপতিত্বে ইরাক পার্লামেন্টের গতকালের (শনিবার, ২২ অক্টোবর) অধিবেশনে নতুন এ ধারার বিষয়ে উপস্থিত ২৬৫ জন প্রতিনিধি সম্মতি জানান। ইরাকের পার্লামেন্টের মোট সদস্য সংখ্যা ৩২৮।
নতুন আইনের ভিত্তিতে, এ আইন ভঙ্গকারীকে ১০ থেকে ২৫ মিলিয়ন ইরাকি দিনার (বা ১০০০০ থেকে ২৫০০০ ডলার) নগদ অর্থ জরিমান করা হবে।#