২৮ অক্টোবর ২০১৬ - ১১:৩৭
ইদলিবে শিয়া যোদ্ধার শাহাদাত

ইদলিবের ফাওয়া অঞ্চলের পার্শ্ববর্তী একটি এলাকায় শহীদ হয়েছেন সিরিয় এক শিয়া যোদ্ধা।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: আরো এক সিরিয় শিয়া যোদ্ধার শাহাদাতের সংবাদ প্রকাশিত হয়েছে।

ফাওয়া শহর রক্ষার দায়িত্বে নিয়োজিত গণবাহিনী’র সদস্য ‘কাযেম মুহাম্মাদ জাওয়াদ’ গতকাল (বৃহস্পতিবার, ২৭ অক্টোবর) শহরের বাইরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠি দায়েশের (আইএসআইএল) সাথে সংঘর্ষে শহীদ হয়েছেন।

সন্ত্রাসীরা শিয়া অধ্যুষিত ফাওয়া ও কিফরিয়া শহরের মধ্যকার যোগাযোগ বিচ্ছিন্ন করে এ দু’টি শহরের অবরোধের গণ্ডিকে আরো ছোট করার লক্ষ্যে চেষ্টা অব্যাহত রেখেছে।

এদিকে, তাকফিরিরা গতকালও ফাওয়া শহরকে লক্ষ্য করে মোর্টার হামলা চালিয়েছে। এতে শিয়া অধ্যুষিত ঐ শহরের ৫ বাসিন্দা আহত হয়েছেন।

ফাওয়া ও কিফরিয়া শহরের চতুর্পাশে যুদ্ধ বিরতি বাস্তবায়িত হলেও তাকফিরি সন্ত্রাসীরা শিয়া অধ্যুষিত এ শহর দু’টির উপর হামলা অব্যাহত রেখেছে। শহর দু’টিকে লক্ষ্য করে প্রতিদিনই হামলা চালাচ্ছে সন্ত্রাসীরা।

প্রসঙ্গত, তাকফিরি সন্ত্রাসীরা একবছরেরও বেশি সময় ধরে ফাওয়া ও কিফরিয়া শহর দু’টিকে পূর্ণরূপে অবরুদ্ধ করে রেখেছে। বর্তমানে শহর দু’টির মানুষ চরম খাদ্য ও ঔষধ সংকটের মাঝে মানবেতর জীবন-যাপন করছে।#