আবনা ডেস্ক: বিজয়ের পর সমর্থকদের উদ্দেশে গত মঙ্গলবার রাতেই ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে নানা রকম প্রতিশ্রুতির কথা থাকলেও ট্রাম্প বেশ কৌশলী হয়ে এড়িয়ে গেছেন কয়েকটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত বিষয়। সংবাদসূত্র : বিবিসি
ভাষণে ট্রাম্প যে বিষয়গুলো এড়িয়ে গেছেন, সেগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে তার বহুল বিতর্কিত মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ। নির্বাচনী প্রচারণায় বার বার বিষয়টি উল্লেখ করে শ্বেতাঙ্গ আমেরিকানদের ভোট টানার চেষ্টা করেছিলেন ট্রাম্প। তাই সবার মনে ধারণা ছিল, বিজয় ভাষণে তিনি এই দেয়ালের বিষয়টি তুলবেন। কিন্তু কট্টর আমেরিকান শ্বেতাঙ্গদের হতাশ করে সেই দেয়ালের কথা উচ্চারণই করেননি তিনি।
হিলারির ই-মেইলকা- নিয়ে ভোটের সময় যতটাই উচ্চবাচ্য করেছেন, বিজয়ের পর সেই বিষয়ে ততটাই নীরব ছিলেন ট্রাম্প। এর আগে অনেকবারই ই-মেইলকা-ে হিলারিকে জেলে ঢোকানোর হুমকি দিলেও জয়ের দিন বিষয়টি নিয়ে বিদ্বেষ বাড়াননি আমেরিকার এই নবনির্বাচিত প্রেসিডেন্ট।
বিশ্বজুড়ে ট্রাম্পের সমালোচনার প্রধান কারণ ছিল তার মুসলিম অভিবাসীবিদ্বেষী মন্তব্য। তিনি এর আগে মুসলিমদের আমেরিকায় ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করবেন বলেও মন্তব্য করেছিলেন। কিন্তু বিজয় ভাষণে এই বিষয়টিও খুব সতর্কতার সঙ্গে এড়িয়ে গেছেন নিউইয়র্কের ধনাঢ্য ব্যবসায়ী ট্রাম্প।
১০ নভেম্বর ২০১৬ - ০০:৫৯
News ID: 790992
বিজয়ের পর সমর্থকদের উদ্দেশে গত মঙ্গলবার রাতেই ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।