আবনা ডেস্ক: মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা ব্যাপকহারে মানবতাবিরোধী অপরাধের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়েল গ্রান্ড ইমাম ড. আহমেদ আল তাইয়েব।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ অভিযোগ করেন গ্রান্ড ইমাম। তিনি মিশরের আলেমদের সর্বোচ্চ কমিটি অভিভাবক পরিষদের শীর্ষ কর্মকর্তা।
ড. তাইয়েব বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও বাড়িঘর পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটছে যা মানবতাবিরোধী অপরাধ।
এসব নিষ্ঠুর কর্মকাণ্ড সব ধর্মের শিক্ষার বিরোধী ও আন্তর্জাতিক আইন অনুযায়ী স্পষ্টতই অপরাধ বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য,মিয়ানমারের রাখাইন প্রদেশে বসবাসকারী আদিবাসী রোহিঙ্গা মুসলমানরা কয়েক দশক ধরে জাতিগত নিধনের শিকার হচ্ছে।তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতেও অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার।
১৮ নভেম্বর ২০১৬ - ১৫:২৭
News ID: 792741
মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা ব্যাপকহারে মানবতাবিরোধী অপরাধের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়েল গ্রান্ড ইমাম ড. আহমেদ আল তাইয়েব।