আবনা ডেস্ক: ইয়েমেনের জনপ্রিয় কমিটির সহযোগিতায় দেশটির সামরিক বাহিনী সৌদি আরবের ভেতরে দু'টি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এতে এক সেনা নিহত এবং আরো বহু আহত হয়েছে। সৌদি আরবের নাজরান প্রদেশের মাকরুকে সেনাবাহিনীর অবস্থানে কামানের গোলা আঘাত হানলে একজন সৈন্য নিহত এবং আরো তিনটি সামরিক যান ধ্বংস হয় বলে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল আজ বৃহস্পতিবার জানিয়েছে। ইয়েমেনি বাহিনীর হামলায় বহু সৌদি সেনা সেখান থেকে পালিয়ে গেছে বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে।
এদিকে ইয়েমেনি যোদ্ধারা সৌদি আরবের নাজরান প্রদেশে আরেকটি ঘাঁটিতে হামলা চালালে সেখানে একটি বড় ধরণের অস্ত্রাগার ধ্বংস হয়ে গেছে বলে সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে। ইয়েমেনের বিভিন্ন এলাকায় বর্বরোচিত সৌদি আগ্রাসনের পাল্টা প্রতিশোধ নিতেই দেশটির সেনাবাহিনী এবং হুথি আনসারুল্লাহ যোদ্ধারা এ হামলা চালায়।
গত ২০ মাসেরও বেশি সময় ধরে নিজের মুসলিম প্রতিবেশী দেশে আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি সরকার। ইয়েমেনি সামরিক বাহিনী এবং আনসারুল্লাহ যোদ্ধারা বর্বরোচিত সৌদি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানো এবং আনসারুল্লাহ আন্দোলনকে দমনের উদ্দেশ্যে এ হামলা চালাচ্ছে রিয়াদ। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১১,৪০০ মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজের নীরবতা ইয়েমেনের নিরীহ জনগণকে হত্যা করতে সৌদি সরকারকে বেপরোয়া করে তুলেছে।
১৬ ডিসেম্বর ২০১৬ - ১১:০৭
News ID: 798561
ইয়েমেনের জনপ্রিয় কমিটির সহযোগিতায় দেশটির সামরিক বাহিনী সৌদি আরবের ভেতরে দু'টি ঘাঁটিতে হামলা চালিয়েছে।