আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: আজ (মঙ্গলবার, ২০ ডিসেম্বর) ভোরে সশস্ত্র এক ব্যক্তি তার কোটের নীচে লুকিয়ে রাখা অস্ত্র দিয়ে ৮/৯টি ফাঁকা গুলি ছোঁড়ে। মার্কিন দূতাবাসের সামনে গুলির ঘটনার সাথে জড়িত ঐ ব্যক্তিকে আটক করেছে তুরস্ক পুলিশ।
মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, রাত ৩:৫০ মিনিটের সময় দূতাবাসের সামনে ফাঁকা গুলি ছোঁড়ে ঐ ব্যক্তি।
ঐ গুলির ঘটনার পর আংকারায় অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, আগামী মঙ্গলবার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দূতাবাস বন্ধ থাকবে।#প্রেসটিভি