৬ জানুয়ারি ২০১৭ - ০৬:৪০
বাগদাদে বোমা বিস্ফোরণ; নিহত ১০

বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছে ১০ ব্যক্তি।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আল-মায়াদিনের উদ্ধৃতি দিয়ে প্রেসটিভি জানিয়েছে যে, বাগদাদের প্রাণকেন্দ্র ‘বাব আল-মুয়াজ্জাম’ এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছে। এতে আহত হয়েছে অপর ২১ জন। হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ (আইএসআইএল)।

এদিকে, গতকাল (বৃহস্পতিবার, ৫ জানুয়ারি) সকালে বাগদাদের আল-উবাইদি এলাকায় একটি সবজি ও ফলের বাজারে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৮ ব্যক্তি নিহত এবং ১৫ জন আহত হয়।

এর আগে গত সোমবার (২ জানুয়ারি) বাগদাদের পূর্বাঞ্চলীয় সাদর সিটিতে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৩৫ ব্যক্তি নিহত এবং বহু লোক আহত হয়।

এ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, গত এক সপ্তাহে ইরাকের বিভিন্ন অঞ্চলে বোমা বিস্ফোরণে প্রায় ১০০ ব্যক্তি প্রাণ হারিয়েছে।

এ প্রতিবেদনের ভিত্তিতে, ইরাকে সক্রিয় United Nations Assistance Mission for Iraq (UNAMI) গত সোমবার (২ জানুয়ারি) বিকেলে এক বিবৃতিতে জানিয়েছে, ২০১৬ সালে ইরাকে ১২ হাজার ৩৮৮ জন বেসামরিক লোক আহত হয়েছে।

সম্প্রতি জাতিসংঘও ঘোষণা করেছে যে, ২০১৬ সালে বিভিন্ন সহিংসতায় ইরাকে অন্তত ৬ হাজার ৮৭৮ জন বেসামরিক লোক নিহত হয়েছে।

প্রসঙ্গত, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নিয়ন্ত্রণ থেকে মসুলকে মুক্ত করার লক্ষ্যে ইরাকের গণ ও সেনাবাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে বিগত মাসগুলোতে দায়েশ সন্ত্রাসীদেরকে মসুলের বিভিন্ন এলাকা থেকে পশ্চাদপসারণে বাধ্য করে সেসব এলাকার নিয়ন্ত্রণ হাতে নিতে সক্ষম হয়েছে সেনারা।#