আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ফাওয়া সিটির দক্ষিনে ‘বানেশ’ এলাকায় অবস্থানরত সন্ত্রাসীরা গতকাল (শনিবার, ৭ জানুয়ারি) ঐ সিটি দু’টিকে লক্ষ্য করে রকেট ও মোর্টার হামলা চালিয়েছে।
হামলায় ফাওয়া সিটির ৩ জন বাসিন্দা আহত হয়েছেন। আহতদেরকে সিটির ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীদের হামলার কারণে যে ক্লিনিকের প্রায় ৫০ ভাগ অচল।
৫৫ বছর বয়স্ক আহত এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় ঐ ক্লিনিকে ভর্তি করার কয়েক ঘন্টার মধ্যেই মারা যায়।
প্রসঙ্গত, ফাওয়া ও কিফরিয়া সিটি সিরিয়ার ইদলিবের ১০ কিলোমিটার উত্তরে অবস্থিত এবং ২০১৫ সালের ২৮ মার্চ সিরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলীয় ইদলিব প্রদেশ (তুরস্ক সীমান্তবর্তী) সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে আসার পর থেকে ঐ দু’টি এলাকাকে অবরুদ্ধ করে রেখেছে সন্ত্রাসীরা। অবরোধের শুরু থেকে দু’টি এলাকাকে লক্ষ্য করে প্রতিনিয়তই রকেট ও মোর্টার হামলা চালাচ্ছে সন্ত্রাসীরা।
বানেশ, তাফতনাজ, রাম হামদান ও মা’রা মিসরিন -এ সিটি ও গ্রামগুলো থেকেই মূলতঃ সন্ত্রাসীরা ফাওয়া ও কিফরিয়ার উপর হামলা পরিচালনা করে থাকে।
অবরুদ্ধ ফাওয়া ও কিফরিয়া’র জনগণের প্রয়োজনীয় খাদ্য প্যারাস্যুটের মাধ্যমে প্রেরণ করা হয়। এর বাসিন্দারা তাদের প্রাথমিক চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় জিনিস থেকে বঞ্চিত।
ফাওয়াতে ৩৫ হাজার ও কিফরিয়াতে ১৫ হাজারেরও বেশী মানুষ বসবাস করে। এলাকা দু’টি শিয়া অধ্যুষিত।#