৮ জানুয়ারি ২০১৭ - ১৭:১৪
চলে গেলেন আয়াতুল্লাহ রাফসানজানি

হৃদজনিত সমস্যায় ভূগতে থাকা ইরানের নীতি নির্ধারণী পরিষদের চেয়ারম্যান আয়াতুল্লাহ হাশেমী রাফসানজানি আর নেই।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের নীতি নির্ধারণী পরিষদের চেয়ারম্যান আয়াতুল্লাহ হাশেমী রাফসানজানি ৮২ বছর বয়সে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হৃদজনিত সমস্যার কারণে আজ (রোববার, ৮ জানুয়ারি) তাকে তাজরিশের শোহাদা হাসপাতালে ভর্তি করা হয়।

তাজরিশের শোহাদা হাসপাতালে তার মরদেহ’র পাশে উপস্থিত হয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

আয়াতুল্লাহ রাফসানজানী’র ইন্তিকালের সংবাদ প্রকাশের পর শোহাদা হাসপাতালের সামনে ভীড় জমায় জনতা।

আয়াতুল্লাহ আলী আকবার হাশেমী রাফসানজানী ১৯৩৪ সালের ২৫ আগস্ট ইরানের রাফসানজান শহরের বাহরামান গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৪ বছর বয়সে পবিত্র কোম নগরীতে যান এবং সেখানে ধর্মীয় শিক্ষা অর্জন শুরু করেন। এ শহরেই তিনি সনামধন্য উস্তাদদের সান্নিধ্যে ইজতিহাদ ডিগ্রি লাভ করেন।

আয়াতুল্লাহ আল-উজমা সৈয়দ হাসান তাবাতাবায়ী বুরুজেরদি, আয়াতুল্লাহ আল-উজমা ইমাম খোমেনি (রহ.), আয়াতুল্লাহ আল-উজমা সৈয়দ মুহাক্কেক দামাদ, আয়াতুল্লাহ আল-উজমা মুহাম্মাদ রেজা গুলপায়গানী, আয়াতুল্লাহ আল-উজমা সৈয়দ মুহাম্মাদ কাযেম শারিয়তমাদারি, আয়াতুল্লাহ আল-উজমা আব্দুল কারিম হায়েরি ইয়াযদি, আয়াতুল্লাহ আল-উজমা শাহাবুদ্দীন নাজাফি মারআশী এবং আয়াতুল্লাহ আল উজমা মুহাম্মাদ হুসাইন তাবাতাবায়ী’র মত মহান উস্তাদগণের শিষ্যত্ব অর্জন করেছেন আয়াতুল্লাহ হাশেমি।# প্রেসটিভি

আরও আসছে…