আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতি নির্ধারণী পরিষদের চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আলী আকবার হাশেমি রাফসানজানি’র ইন্তিকালে টুইটারে শোকবার্তা প্রদান করেছে প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
শোকবার্তা : ‘উড়াল দিল বিপ্লব, রাজনীতি, ধৈর্য ও দৃঢ়তার প্রতীক এক মহান পুরুষের আত্মা’।
ড. হাসান রুহানি তার টুইটার একাউন্টে গতকাল রোববার রাতে তাজরিশের শোহাদা হাসপাতালে ইমাম খোমেনি (রহ.) ও রাহবারের দীর্ঘদিনের বন্ধু আয়াতুল্লাহ হাশেমী’র মরদেহ’কে বিদায় জানিয়ে এ বার্তা প্রকাশ করেন।
ইরানের নীতি নির্ধারণী পরিষদের চেয়ারম্যান হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে গতকাল (রোববার ৮ জানুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।#