আবনা ডেস্ক: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের তেল আবিব থেকে তাদের দূতাবাস জেরুজালেমে সরিয়ে আনে, তাহলে এতে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া বড় ধরনের বাধার সম্মুখীন হবে। গতকাল শনিবার ভ্যাটিকানে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধনের সময় মাহমুদ আব্বাস এই হুঁশিয়ারি দেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহমুদ আব্বাস বলেন, যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিব থেকে দূতাবাস জেরুজালেমে সরানোর একটি ইঙ্গিত দিয়েছেন এবং তিনি তেমনটি করতেও পারেন।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এখনো কিছু বলিনি। কারণ, তেমনটা এখনো ঘটেনি। কিন্তু এমনটি যদি ঘটে, তাহলে এটি শান্তি প্রক্রিয়ার জন্য ভালো হবে না। আমি আশা করব, এটি ঘটবে না।’
১৬ জানুয়ারি ২০১৭ - ১৫:২৯
News ID: 805326
যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের তেল আবিব থেকে তাদের দূতাবাস জেরুজালেমে সরিয়ে আনে তাহলে এটি শান্তি প্রক্রিয়ার জন্য ভালো হবে না বলে মন্তব্য করেছেন মাহমুদ আব্বাস।