আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): রাজ্য সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল (সোমবার, ১৬ জানুয়ারি) জানিয়েছেন, সশস্ত্র ব্যক্তিরা একটি হাওযা ইলমিয়া (মাদ্রাসা)-তে হামলা চালিয়ে ঐ মাদ্রাসার ১৪ জন ছাত্র এবং ২ জন কর্মকর্তাকে তুলে নিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত ব্যক্তিদের কোন সন্ধান পাওয়া যায় নি।
কয়েকদিন আগেও কুত ও নাঙ্গারহার এলাকায় হামলা চালিয়ে প্রায় ৬০টি বাড়িতে অগ্নিসংযোগ করেছিল দায়েশ (আইএসআইএল)।
আঞ্চলিক কর্তৃপক্ষের ভাষ্যমতে, স্থানীয় জনগণ দায়েশের সাথে একাত্মতা ঘোষণা করতে অস্বীকৃতি জানানোয় এ হামলা চালায় তাকফিরি সন্ত্রাসী এ গ্রুপের সদস্যরা।
অপর এক ঘটনায় আফগান পুলিশ জানিয়েছে, আফগান সরকারের উর্ধ্বতন কর্মকর্তা ‘মুস্তাফা সাফায়ী’ দেশের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে ২ জন অজ্ঞাত অস্ত্রধারীর হামলায় প্রাণ হারিয়েছেন।
প্রসঙ্গত, আফগানিস্তানে হাজার হাজার বিদেশী সৈন্যের উপস্থিতির পর দায়েশ দেশের ১২টি প্রদেশে বিশেষ করে নাঙ্গারহারে তৎপরতা বৃদ্ধি করেছে।
বহুবছর যাবত যুদ্ধে বিপর্যস্ত আফগানিস্তানে দায়েশ সন্ত্রাসীদের উপস্থিতিতে নতুনভাবে এদেশের জনগণের মাঝে উদ্বেগের জন্ম দিয়েছে।# প্রেসটিভি