
আবনা ডেস্ক: রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি নাইটক্লাবে গুলির ঘটনায় ৪১ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল (শনিবার, ২১ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে হামলার ঘটনাটি ঘটে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
ইউরোপের এ নাইটক্লাবে কে বা কারা এই হামলা চালিয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। তবে হামলার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনার সঙ্গে জড়িত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।