আবনা ডেস্ক: ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা আলী বেহরুজ ইস্পাহানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ভোর ৫টায় রাজধানীর অ্যাপোলো হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রথম জানাজা বাদ আসর গুলশানের আজাদ মসজিদে এবং দ্বিতীয় জানাজা বাদ মাগরিব নাজিমউদ্দিন রোডের হোসেনি দালান মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
মির্জা আলী বেহরুজ ইস্পাহানি ছিলেন দুইশ বছরের বনেদী শিল্পগোষ্ঠী ইস্পাহানি গ্রুপের চেয়ারপারসনের দায়িত্বে। চা, টেক্সটাইল, খাদ্যপণ্য, পাটশিল্প, রিয়েল এস্টেট, পোল্ট্রি ও শিপিং সেক্টরের ব্যবসায় প্রায় দশ হাজার কর্মীকে নিয়ে ইস্পাহানি গ্রুপ অনেক বছর ধরে একটি সুপরিচিত নাম। দেশের শীর্ষ স্থানীয় ফিনান্সিয়াল দৈনিক ‘ফিনান্সিয়াল এক্সপ্রেস’-এর একজন স্পন্সর ডিরেক্টর মির্জা বেহরুজ। ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর সদস্যদেরও অন্যতম ছিলেন তিনি। এছাড়াও ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও ইস্পাহানি পাবলিক স্কুলের কর্ণধার হিসেবে তিনি অনেক ধরনের জনহিতকর কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। মির্জা বেহরুজ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) বোর্ড অব ট্রাস্টিজ-এরও একজন সদস্য।#
২৩ জানুয়ারি ২০১৭ - ১৭:৫৩
News ID: 806806
ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা আলী বেহরুজ ইস্পাহানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।