আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): রাতের শেষাংশে তাকফিরি সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছেন করাচির এক শিয়া যুবক।
সৈয়দ মুখতার হুসাইনের পুত্র সৈয়দ জুলফিকার হায়দার আবেদি’ (২৮) করাচির কসবা কলোনী’তে সন্ত্রাসী হামলার শিকার হন। এ সময় তার মাথায় গুলিবিদ্ধ হলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
প্রসঙ্গত, পাকিস্তানে সক্রিয় বিভিন্ন তাকফিরি সন্ত্রাসী গ্রুপ শিয়া মুসলিম এমনকি আহলে সুন্নাতদেরকেও নৃশংসভাবে হত্যা করলেও তাদের বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি পাক সরকারকে। সন্ত্রাসীদের উগ্র ও বক্র আকিদার বিরোধিতার কারণে নিরাপরাধ মুসলমানদেরকে প্রাণ হারাতে হয় দেশটিতে।#

