৪ ফেব্রুয়ারি ২০১৭ - ০১:১৪
সিঙ্গাপুরে সৌদি কূটনীতিককে বেত্রাঘাতের সাজা

গত বছর ছুটি কাটানোর সময় সৌদি ঐ কূটনীতিক শিক্ষানবীশ হোটেলকর্মীকে যৌন নিপীড়ন করেন।

আবনা ডেস্ক: এক হোটেল কর্মীকে যৌন নিপীড়নের দায়ে ইয়াহিয়া আ. আলজাহরানি (৩৯) নামে সৌদি আরবের একজন কূটনীতিককে বেত্রাঘাত ও ২৬ মাসের বেশি কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত। দণ্ডিত সৌদি আরবের বেইজিং দূতাবাসে নিযুক্ত আছেন।
গত বছর ছুটি কাটানোর সময় তিনি সিঙ্গাপুর সিটিতে শিক্ষানবীশ হোটেলকর্মীর সঙ্গে এই ঘটনা ঘটান বলে সিঙ্গাপুরভিত্তিক দৈনিক স্ট্রেইটস টাইমস শুক্রবার জানিয়েছে।
এই সৌদি কূটনীতিককে চারটি বেত্রাঘাত করতে বলা হয়েছে আদালতের রায়ে। তিনি রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন।