আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইয়েমেনি সৈন্যরা গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সৌদি সেনা ঘাঁটিকে লক্ষ্য করে এ হামলা চালায়।
দেশটির দক্ষিন অঞ্চলীয় জিজান প্রদেশের কয়েকটি ঘাঁটিকে লক্ষ্য করে ইয়েমেনি স্নাইপারদের চালানো হামলায় ৪ সৌদি সেনা নিহত হয়।
এছাড়া ‘আফরা’ সৌদি সেনা ঘাঁটিতে ইয়েমেনি স্নাইপারদের হামলায় আরও ১ সৈন্য নিহত হয়েছে।
এদিকে, গতকাল জিজান প্রদেশে অবস্থিত ‘আল-ফারিদা’ সেনা ঘাঁটিকে লক্ষ্য করে চালানো ইয়েমেনি বাহিনীর হামলায় সৌদি আরবের ৫টি আর্মড ভেহিকল ধ্বংস হয়েছে। সৌদি যুদ্ধ বিমান ও হেলিকপ্টারগুলোকে ‘আল-ফারিদা’ ঘাঁটির উপর বারবার উড়তে দেখা গেলেও ইয়েমেনিরা এ হামলা সফলতা লাভ করেছে।
প্রসঙ্গত, সৌদি সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইয়েমেনি বাহিনীর হামলা ইয়েমেনিদের জন্য শিডিউল ওয়ার্কে পরিণত হয়েছে। সৌদি সেনার এখনো পর্যন্ত এ সকল হামলার সামনে সফল হতে পারেনি। ইয়েমেনের বিভিন্ন আবাসিক এলাকাকে লক্ষ্য করে চালানো সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার জবাবে ইয়েমেনি সেনারা সৌদি সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এ সকল হামলা অব্যাহত রেখেছে।#