৪ মার্চ ২০১৭ - ১৪:২৭
মসুলে রাসায়নিক হামলার প্রমাণ মিলেছে

ইরাকের মসুলে দায়েশবিরোধী অভিযানের মধ্যেই সেখানে রাসায়নিক হামলার প্রমাণ মিলেছে।

আবনা ডেস্ক: ইরাকের মসুলে দায়েশবিরোধী অভিযানের মধ্যেই সেখানে রাসায়নিক হামলার প্রমাণ মিলেছে। আন্তর্জাতিক রেডক্রসের একজন চিকিৎসক এ খবর নিশ্চিত করেছেন।
হামলায় ১২ বেসামরিক নাগরিক আহত হয়েছেন, যার মধ্যে ১১ বছরের এক শিশুও আছে। তবে ঠিক কোন ধরনের রাসায়নিক বস্তু এই হামলায় ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি।
হামলাকারী কারা তা জানা না গেলেও, হামলায় ব্যবহার করা মর্টারগুলো মসুলের পশ্চিমাঞ্চল থেকে ছোঁড়া হয় – যা আইএসআইএল এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আহতদের চিকিৎসায় রেড ক্রসকে সহায়তা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।#