আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ফরাসী বার্তা সংস্থা মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, তাকফিরি ঐ গ্রুপের সদস্যরা ঘটনাস্থলে সভায় মিলিত হয়েছিল। কায়রোর পশ্চিমাঞ্চলীয় ‘জিজাহ’ প্রদেশে তাদের গোপন আস্তানার খবর পেয়ে পুলিশ সেখানে হামলা চালায়।
গতকাল (শুক্রবার, ৩ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়।
সন্ত্রাসী এ গ্রুপটি কোন সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পৃক্ত সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে মিশর পুলিশ সাধারণত আল-কায়েদা ও দায়েশের সাথে সম্পৃক্ত গোষ্ঠীগুলোকে ‘তাকফিরি’ বলে উল্লেখ করে থাকে।
মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঐ বিবৃতিতে আরও বলা হয়েছে, বড় ধরনের কোন হামলার পরিকল্পনার জন্য সন্ত্রাসীরা ঐ স্থানে সমবেত হয়েছিল।
‘বেলায়েত-এ সিনা’ নামক দায়েশের একটি অঙ্গ সংগঠন এ নাগাদ শত শত পুলিশ ও সেনা সদস্যকে হত্যা করেছে। অধিকাংশ ক্ষেত্রে তাদের সন্ত্রাসী অভিযানগুলো সিনাই উপদ্বীপ পরিচালিত হলেও কায়রোও তাদের এ হামলা থেকে নিরাপদ ছিল না।#