আবনা ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলে সেনাবাহিনী অধিকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় অঞ্চলে দু’টি সামরিক মহড়া চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকা এবং মিশরের সিনাই উপত্যকায় যখন উত্তেজনা চলছে তখন এ দুই মহড়া চালানো হলো।
এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, রিজার্ভ সেনাদের নিয়ে বিনা ঘোষণায় রোববার থেকে একটি মহড়া শুরু করেছে। ইহুদিবাদী ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রস্তুতি খতিয়ে দেখার জন্য এ মহড়া চালানো হয়।
দক্ষিণ থেকে কথিত হুমকির মোকাবেলায় সেনারা নানা ধরণের অনুশীলন করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
গাজা এবং সিনাইয়ে চলমান উত্তেজনার সঙ্গে মহড়ার কোনো সম্পর্ক নেই দাবি করেছেন ইসরাইলি মুখপাত্র। তিনি আরো দাবি করেন, এটি এবং নেগেব মরুভূমির আরেকটি মহড়ার পরিকল্পনা আগেই করা হয়েছিল।
নেগেব মরুভূমির মহড়া বুধবার শেষ হবে বলেও এতে উল্লেখ করা হয়।#
২০ মার্চ ২০১৭ - ১২:৪০
News ID: 818894
ইহুদিবাদী ইসরাইলে সেনাবাহিনী অধিকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় অঞ্চলে দু’টি সামরিক মহড়া চালিয়েছে।