আবনা ডেস্ক: লন্ডনে ব্রিটিশ সংসদ ভবনের বাইরে থেকে গুলির আওয়াজ শোনা গেছে।প্রত্যক্ষদর্শীরা বলছেন ওয়েস্টমিনস্টারে সংসদ ভবন এলাকার ভেতরে এক ব্যক্তিকে ছুরি হাতে দেখা গেছে। সংসদের ভেতর থেকে রাজনীতিক ও সাংবাদিকরা টুইট করে জানিয়েছেন তারা ভবনের বাইরে জোর আওয়াজ শুনতে পেয়েছেন।
ব্রিটিশ এক রাজনীতিক যিনি সংসদের ভেতরে ছিলেন তাকে উদ্ধৃত করে খবর দেওয়া হচ্ছে এক ব্যক্তি পুলিশকে ছুরি মেরে আহত করেছে। এরপর সশস্ত্র পুলিশ তাকে গুলি করেছে বলে জানা যাচ্ছে, তবে ঐ ব্যক্তি মারা গেছে কীনা তা এখনও নিশ্চিত করা যায় নি। দ্বিতীয় আরেকটি ঘটনায় সংসদের পাশেই ওয়েস্টমিনস্টার সেতুর উপর পাঁচজন ব্যক্তির উপর একটি গাড়ি চালিয়ে দেবার খবর পাওয়া যাচ্ছে।
২২ মার্চ ২০১৭ - ১৫:৩৫
News ID: 819331
লন্ডনে ব্রিটিশ সংসদ ভবনের বাইরে থেকে গুলির আওয়াজ শোনা গেছে।প্রত্যক্ষদর্শীরা বলছেন ওয়েস্টমিনস্টারে সংসদ ভবন এলাকার ভেতরে এক ব্যক্তিকে ছুরি হাতে দেখা গেছে।