আবনা ডেস্ক: ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় এই সংসদীয় ফোরামের সম্মেলন উদ্বোধন করেন তিনি।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য- ‘রিড্রেসিং ইন ইকুয়ালিটিজ: ডেলিভারিং অন ডিগনিটি অ্যান্ড ওয়েল বিং ফর অল'।
পাঁচ দিনব্যাপী এই সম্মেলনে ১৩১ দেশের ৫৩ জন স্পিকার, ৪০ জন ডেপুটি স্পিকার, পার্লামেন্ট সদস্যসহ ১৫ শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।
বাংলাদেশ জাতীয় সংসদের আয়োজনে এ সম্মেলনের উদ্বোধনী পর্বে নানা আয়োজনে বাংলাদেশকে তুলে ধরা হয়। বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে দেশের স্বাধীনতা সংগ্রামের ওপর একটি ভিডিওচিত্র দেখানো হয়।
সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এসকে সিনহা, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, মন্ত্রিসভার সদস্য, আইপিউর সভাপতি সাবের হোসেন চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং উপস্থিত আছেন।
১ এপ্রিল ২০১৭ - ১৬:১৬
News ID: 821309
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।