২ এপ্রিল ২০১৭ - ১৬:৫৮
জঙ্গি হামলার আশঙ্কা: ব্রিটেনজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাজ্যজুড়ে। যেকোনো সময় ব্রিটেনের পারমাণবিক কেন্দ্রে হামলা হতে পারে- গোয়েন্দাদের এমন আশঙ্কা থেকেই এই সতর্কতা জারি করা হয়েছে।

আবনা ডেস্ক: জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাজ্যজুড়ে। যেকোনো সময় ব্রিটেনের পারমাণবিক কেন্দ্রে হামলা হতে পারে- গোয়েন্দাদের এমন আশঙ্কা থেকেই এই সতর্কতা জারি করা হয়েছে। ব্রিটিশ গোয়েন্দাদের ধারণা, ছয়টি দেশ থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ভ্রমণেচ্ছুদের বিমানে মোবাইল, ল্যাপটপ নিষিদ্ধ করার পর ব্রিটেনের নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা হ্যাক করার চেষ্টা করছে আইএস। এদিকে সাইবার হামলা রুখতে ১ হাজার ৯০০ কোটি পাউন্ড বিনিয়োগ করেছে ব্রিটিশ সরকার।
ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো গত ২৪ ঘন্টায় এই নিয়ে একাধিকবার জঙ্গি হামলার সতর্কতা জারি করল। নিরাপত্তা ব্যবস্থা টপকে সেদেশে কয়েকজন জঙ্গি ঢুকে পড়েছে বলে আশঙ্কা করছে তারা। জঙ্গিরা আইএসআইএস বা অন্য কোনো সংগঠনের সদস্য হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’।
এছাড়া ব্রিটেনের পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলোতেও হ্যাকাররা হানা দিতে পারে বলে গোপন সূত্রে খবর পেয়েছেন বলে জানিয়েছেন গোয়েন্দারা। তাই পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলোর প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবস্থায় কোনো ত্রুটি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
গত সপ্তাহে যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন চত্বরে হামলা চালায় দুই আক্রমণকারী। সেখানে ছুরির আঘাতে আহয় হন দুই পুলিশ। একটি বেপোরোয়া গাড়ি পথচারীদের ধাক্কা মেরে রাস্তায় পিষে দিয়ে চলে যায়। এরপর সংসদ ভবনেও ঢোকার চেষ্টা করে এক দুষ্কৃতী। সে সময় পার্লামেন্টের ভেতরে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে।