আবনা ডেস্ক: অরুন্ধতী রায়ভারত কখনোই অধিকৃত কাশ্মিরের দখল নিতে পারবে না। সেখানে সেনার সংখ্যা সাত লাখ থেকে বাড়িয়ে ৭০ লাখ করা হলেও সেই এলাকার দখল নিতে পারবে না দিল্লি। কাশ্মিরের মাটিতে দাঁড়িয়েই বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন ভারতের লেখক এবং মানবাধিকার কর্মী অরুন্ধতী রায়।
জম্মু-কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শহর শ্রীনগরে অরুন্ধতী রায় বলেন, অধিকৃত কাশ্মির কখনোই ভারতের শাসনে আসবে না। এখানকার মাটিতে ভারতের আগ্রাসন অত্যন্ত লজ্জাজনক বলেও মন্তব্য করেছেন তিনি।
ভারত সরকার এবং ভারতীয় সেনাবাহিনীর ওপরও নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'লেখক শিল্পীদের শিল্পী সত্তা আটকে দিচ্ছে ভারত সরকার। অপছন্দের কিছু লিখলেই লেখক বা সাংবাদিকদের জেলে ঢুকিয়ে দেয়া হচ্ছে। অন্যদিকে, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা অবাধে ঘুরে বেড়াচ্ছে।'
সম্প্রতি বেশ কয়েকবার কাশ্মিরের পাক-ভারত সীমান্ত এলাকায় দুই পক্ষের গোলাগুলি হয়েছে। সীমান্তসংলগ্ন ভারতীয় গ্রামগুলোতেও ঢুকেছে পাকিস্তানি সেনা। ভারতও পাকিস্তান ভূখ-ে ঢুকে 'সার্জিকাল স্ট্রাইক' চালিয়েছে। এসব ঘটনায় যখন ওই এলাকা উত্তপ্ত, ঠিক তখনই অরুন্ধতী এসব কথা বলে বিতর্ক আরও উসকে দিয়েছেন। সংবাদসূত্র : কে-২৪ নিউজ, ইনডিয়া টাইমস
২০ মে ২০১৭ - ১৬:৫১
News ID: 830849
অরুন্ধতী রায়ভারত কখনোই অধিকৃত কাশ্মিরের দখল নিতে পারবে না। সেখানে সেনার সংখ্যা সাত লাখ থেকে বাড়িয়ে ৭০ লাখ করা হলেও সেই এলাকার দখল নিতে পারবে না দিল্লি।