আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: মোটরসাইকেল আরোহী এক আত্মঘাতী ব্যক্তি, সিরিয়ার ইদলিব প্রদেশের তাল্লা তৌকান এলাকায় অবস্থিত আহরার আল-শাম সন্ত্রাসী গোষ্ঠির আস্তানার পাশে মোটর সাইকেল পার্ক করে বিস্ফোরক দ্রব্য বহনকারী ঐ মোটর সাইকেলসহ নিজেকে বিস্ফোরিত করলে এ ঘটনা ঘটে।
আত্মঘাতী এ হামলায় ২০ সন্ত্রাসী নিহত এবং অপর ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন দল এ হামলার দায় স্বীকার করেনি।
প্রসঙ্গত, সিরিয়ার সরকার বিরোধী দলগুলোর মধ্যে উগ্রতাপন্থী সন্ত্রাসী দলগুলোর একটি হচ্ছে আহরার আল-শাম। সিরিয়া বিপর্যয়ের শুরু থেকে এ নাগাদ ৬ বছর ধরে বিভিন্ন সময়ে সিরিয়ার জনগণ ও এদেশের সেনাবাহিনীর উপর বর্বর হামলা চালিয়ে আসছে এ দলের সন্ত্রাসীরা। বর্তমানেও বিভিন্ন মানবতা বিরোধী অপরাধকাণ্ডে লিপ্ত তারা।#