২৩ মে ২০১৭ - ০০:২১
ম্যানচেস্টারে বিস্ফোরণ; ২০ জন নিহত

যুক্তরাজ্যের ম্যানচেষ্টার অ্যারেনায় অনুষ্ঠিত একটি পপ কনসার্টে বিস্ফোরণে অন্তত ২০ ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক আহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: এটি সম্ভাব্য সন্ত্রাসী হামলা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এ নাগাদ অন্তত একটি বিস্ফোরণের বিষয় নিশ্চিত করেছে পুলিশ।

মার্কিন পপ তারকা আরিয়ান গ্রান্দে ম্যানচেস্টার অ্যারেনাতে তার কনসার্ট শেষ করার পর দর্শকরা যখন উঠে বের হতে শুরু করেন ঠিক তখনই এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পাই। এরপর চিৎকার করে যে যেদিকে পারে দৌঁড়াতে থাকে। এ সময় মেঝেতে অসংখ্য কোট ও মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে পুলিশের এক বিবৃতিতে ২০ জনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ম্যানচেস্টার অ্যারেনার নিকটবর্তী ভিক্টোরিয়া ট্রেন ষ্টেশন বন্ধ করে দেয়া হয়েছে। ঐ এলাকা থেকে মানুষজনকে দুরে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্ফোরণ সম্পর্কে নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি। তবে প্রাপ্ত বিভিন্ন সংবাদের ভিত্তিতে ধারণা করা হচ্ছে কনসার্টে ব্যবহৃত একটি স্পিকার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে।# বিবিসি, ইরনা,