আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: আজ (মঙ্গলবার, ২৩ মে) বাহরাইনের দিরাজ অঞ্চলে আয়াতুল্লাহ ঈসা কাসেমের বাড়িতে স্বৈরাচারী আলে খলিফা সরকারের নিরাপত্তা বাহিনীর হামলার নিন্দা জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ।
জারিফ এক টুইটে লিখেছেন: রিয়াদে মার্কিন প্রেসিডেন্টের সাথে তাবেদারী শাসকদের বৈঠকের প্রথম ফল হল; বাহরাইনের জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদের জবাবে স্বৈরাচারী শাসক কর্তৃক অসহায় জনগণের উপর রক্তক্ষয়ী হামলা।
বাহরাইনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা আজ এদেশের দিরাজ অঞ্চলে অবস্থিত শীর্ষস্থানীয় আলেম ও আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ শাইখ ঈসা কাসেমের বাড়িতে হামলা চালিয়েছে। হামলায় এ শিয়া আলেমের একজন সমর্থক শহীদ এবং বহু লোক আহত হয়েছে।
বাহরাইনের মানবাধিকার সংস্থার চেয়ারম্যান জানিয়েছেন, বাহরাইনের স্বৈরাচারী সরকার আয়াতুল্লাহ ঈসা কাসেমকে গৃহবন্দী করেছে।#