আবনা ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিসিসিপির লিংকন কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে শেরিফের একজন ডেপুটিসহ আটজন নিহত হয়েছেন।
শনিবার গভীর রাতে লিংকন কাউন্টির পৃথক তিনটি স্থানে এসব গুলির ঘটনার পর সন্দেহভাজন একজনকে (৩৫) আটক করেছে পুলিশ।
জানা গেছে, ফোনে বন্দুকধারীর হামলার খবর পেয়ে কাউন্টির শেরিফ কার্যালয়ের একজন ডেপুটি ঘটনাস্থলে যান। ওই সময় তাকেও গুলি করে হত্যা করা হয়। বাকি নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
এদিকে হত্যার কারণ এখনও জানা যায়নি বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
২৮ মে ২০১৭ - ১৫:৩০
News ID: 832552
যুক্তরাষ্ট্রের মিসিসিপির লিংকন কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে শেরিফের একজন ডেপুটিসহ আটজন নিহত হয়েছেন।