আবনা ডেস্ক: ইয়েমেনি বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম অংশের আলাদা স্থানে হামলা চালিয়ে ১৩ সৌদি সেনাকে হত্যা করেছে। দারিদ্র্য পীড়িত ইয়েমেনের ওপর সৌদির বর্বরোচিত আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নিতেই ইয়েমেনি বাহিনী এ হামলা চালিয়েছে।
সৌদি আরবের নাজরান প্রদেশের আল ফাওজ সামরিক ঘাঁটিতে ছয় সেনা নিহত হয় বলে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে। এছাড়া, ইয়েমেনি বাহিনী সৌদি আরবের আসির প্রদেশের আলিব কমান্ড পোস্টের দিকে তিন সেনাকে বহন করে নিয়ে যাওযা একটি সামরিক যানকে লক্ষ্য করে আঘাত হানলে ওই যানের সব আরোহী নিহত হন। এছাড়া, ইয়েমেনি বাহিনীর আলাদা হামলায় ওই কমান্ড পোস্টে আরো চার সৌদি সেনা নিহত হয়।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে শুরু হওয়া সৌদি আরবের বর্বরোচিত আগ্রাসনের বিরুদ্ধে কঠিন জবাব দিচ্ছেন জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী। সৌদি হামলায় এ পর্যন্ত দেশটিতে ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া, শরণার্থীতে পরিণত হয়েছেন আরও লাখ লাখ মানুষ। এর বাইরেও মৌলিক অবকাঠামো ধ্বংস করে দেয়া হচ্ছে।#
আবনা ডেস্ক: ইসরাইলি কারাগারগুলোতে বন্দি প্রায় দেড় হাজার ফিলিস্তিনি ৪০ দিন পর তাদের গণঅনশন ভেঙেছেন। কারা কর্তৃপক্ষ তাদের কিছু দাবি মেনে নেয়ায় সমঝোতার ভিত্তিতে তারা এই আন্দোলনের সমাপ্তি টানেন। সমঝোতা অনুযায়ী, এখন থেকে প্রতি মাসে দুইবার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন বন্দি ফিলিস্তিনিরা। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স, আল-জাজিরা
ইসরাইলের কারাগারগুলোতে মানবিক সংকটের প্রতিবাদে গত ১৭ এপ্রিল থেকে গণঅনশন শুরু করেন প্রায় দেড় হাজার ফিলিস্তিনি বন্দি।
অনশনকারীদের দাবিগুলোর মধ্যে ছিল পরিবারের সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ দেয়া, মাসে দু'বার পরিবারের সদস্যদের দেখা করার সুযোগ পুনর্বহাল করা, পরিবারের দ্বিতীয় পর্যায়ের সদস্যদের সঙ্গেও দেখা করার সুযোগ দেয়া, সাক্ষাতের সময় বাড়ানো এবং পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তুলতে দেয়া। সেই সঙ্গে কারাগারে চিকিৎসাসেবার মান বাড়ানোর দাবি করেন বন্দিরা।
শুরুতে এসব দাবি মানতে রাজি ছিল না ইসরাইলি কর্তৃপক্ষ। কিন্তু ফিলিস্তিনি বন্দিরা তাদের টানা অনশন চালিয়ে গেছেন। ৪০ দিন পর দু'পক্ষের মধ্যে সমঝোতা হয় এবং স্থানীয় সময় শুক্রবার রাতে অনশন ভাঙতে রাজি হন বন্দিরা।
উল্লেখ্য, ১৯৬৭ সালের পর থেকে ইসরাইলের কারাগারে চিকিৎসার অভাবে এখন পর্যন্ত অর্ধশতাধিক ফিলিস্তিনি বন্দি মারা গেছেন।
২৮ মে ২০১৭ - ১৬:১৮
News ID: 832566
ইয়েমেনি বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম অংশের আলাদা স্থানে হামলা চালিয়ে ১৩ সৌদি সেনাকে হত্যা করেছে। দারিদ্র্য পীড়িত ইয়েমেনের ওপর সৌদির বর্বরোচিত আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নিতেই ইয়েমেনি বাহিনী এ হামলা চালিয়েছে।