১ জুন ২০১৭ - ২২:৫৪
তেল আবিবেই থাকছে মার্কিন দূতাবাস

ইহুদিবাদী ইসরাইলে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরানোর এক বিতর্কিত পরিকল্পনা থেকে আনুষ্ঠানিকভাবে সরে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আবনা ডেস্কঃ ইহুদিবাদী ইসরাইলে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরানোর এক বিতর্কিত পরিকল্পনা থেকে আনুষ্ঠানিকভাবে সরে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প।
হোয়াইট হাউস বলছে, এ উদ্যোগের ফলে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সহজতর হবে। খবর সিএনএনের।
এর আগে ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন, ‘ইহুদিবাদীদের শাশ্বত রাজধানী জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়া হবে।’ কিন্তু ক্ষমতা নেয়ার পর ট্রাম্প বুঝতে পারেন এটি সহজ নয়। অবশ্য হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেয়ার ইচ্ছা বাদ দেননি ট্রাম্প।
এটা ঘটবেই, হয়তো কিছুটা সময় লাগবে। জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার ঘোর বিরোধিতা করছে যুক্তরাষ্ট্রের আরব ও ইউরোপীয় মিত্ররা, যদিও ইসরাইলের বর্তমান সরকার ট্রাম্পের কাছে বিপরীতটাই আশা করছে।#