৭ জুন ২০১৭ - ০৯:৩৭
ইমাম খোমেনি (রহ.) এর মাজারে আত্মঘাতী হামলা

ইমাম খোমেনি (রহ.) এর মাজারে গুলি চালিয়ে কয়েকজনকে আহত করেছে সন্ত্রাসীরা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আজ সকালে (তেহরান সময়) সন্ত্রাসীরা ইমাম খোমেনি (রহ.) এর মাজারে গুলি চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছে।

ইমাম খোমেনি (রহ.) এর মাজারের এক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, পুলিশ ও হামলাকারীদের মাঝে সংঘর্ষে আত্মঘাতী এক সন্ত্রাসী নিজেকে বিস্ফোরিত করেছে। পুলিশের গুলিতে নিহত হয়েছে আরেক সন্ত্রাসী এবং অপর এক নারীকে আটক করা হয়েছে। বলা হচ্ছে যে, সন্ত্রাসীরা মাজারের পশ্চিম গেইট দিয়ে প্রবেশ করেছিল।

সশস্ত্র এক সন্ত্রাসী ইমাম খোমেনি (রহ.) এর মাজার সংলঘ্ন পশ্চিম ইয়ার্ডে ক্লাশিনকোভ নিয়ে গুলি চালাতে শুরু করে। এরপর মাজার অভ্যন্তরে থাকা পুলিশ ক্যাম্পের কাছে নিজেকে বিস্ফোরিত করেছে।#