৮ জুন ২০১৭ - ০৪:৪৬
শহীদদের রক্তের বদলা নেয়া হবে: আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি বলেছেন, তেহরানে সন্ত্রাসী হামলায় শহীদদের রক্তের বদলা নেয়া হবে।

আবনা ডেস্কঃ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি বলেছেন, তেহরানে সন্ত্রাসী হামলায় শহীদদের রক্তের বদলা নেয়া হবে। সন্ত্রাসীদের পাশাপাশি তাদের পৃষ্ঠপোষকদেরও ছাড় দেয়া হবে না।
তিনি আরও বলেন, সন্ত্রাসীদের এটা জেনে রাখা উচিত ইরান সন্ত্রাসবাদ বিরোধী লড়াই থেকে এক মুহূর্তের জন্যও বিরত থাকবে না। নিরাপত্তা বাহিনীর আজকের অভিযানকে গৌরবময় বলে অভিহিত করেন সালামি।
তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সফল অভিযানের কারণে সংসদ অধিবেশনে কোনো বিঘ্ন ঘটেনি। সংসদের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলেছে।
ইরানের রাজধানী তেহরানে সংসদের একটি প্রশাসনিক ভবন এবং ইমাম খোমেনী (রহ.)'র মাজারে সন্ত্রাসী হামলায় ১২ জন শহীদ ও ৪২ জন আহত হয়েছে। এর মধ্যে ১১ জন সংসদ ভবনে এবং একজন মাজার এলাকায় শহীদ হয়েছেন। এছাড়া হামলাকারী ছয় সন্ত্রাসীর সবাই প্রাণ হারিয়েছে।#