২৩ জুন ২০১৭ - ১৭:১৫
খুলনায় বিশ্ব আল-কুদ্স দিবস পালিত

আহলুল বাইত (আ.) ফাউন্ডেশনের উদ্যোগে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশের উদ্দেশ্যে বিশেষ আলোচনা সভা শুক্রবার বিকেল ৪টায় ইসলামী শিক্ষা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আহলুল বাইত (আ.) ফাউন্ডেশনের উদ্যোগ ও আয়োজনে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশের উদ্দেশ্যে বিশেষ আলোচনা সভা আজ শুক্রবার (২৩ জুন) বিকেল ৪টায় ইসলামী শিক্ষা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান প্রযুক্তি ও প্রকৌশলী অনুষদের সাবেক ডীন এবং গ্রামীণ ও নগর পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবি, সাংবাদিক ও সিটি ‘ল’কলেজের অধ্যাপক ড. মো: জাকির হোসেন এবং সাতক্ষীরা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবি ও ইসলামী চিন্তাবিদ এ্যাড. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দীর্ঘ দিন ধরে ফিলিস্তিনী জনগণ নিজ দেশে পরবাসী হয়ে মানবেতর জীবনযাপন করছে। ইহুদীবাদী ইসরাইলের নির্যাতন নিপীড়নের শিকার হয়ে হাজার হাজার নারী, পুরুষ ও শিশু মৃত্যুবরণ করেছে। অথচ সারা বিশ্ব তামাশা দেখছে। এর একমাত্র কারণ মুসলিম বিশ্বের অনৈক্য। সুতরাং ফিলিস্তিন সমস্যার সমাধানে সমগ্র মুসিলম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনী জনগণের পাশে দাঁড়াতে হবে।

বিশেষ অতিথিদ্বয় ফিলিস্তিনি জনগণের দাবীর প্রতি সংহতি প্রকাশ করে বলেন মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধাবস্থার পেছনে ইসরাইল ও তার গডফাদার আমেরিকা দায়ী তার কারণ সমগ্র বিশ্বের দৃষ্টিকে তারা ফিলিস্তিন সমস্যা থেকে দুরে সরিয়ে রাখতে চায়।

সভাপতি তার ভাষণে বলেন, ইমাম খোমেনী (রহ.) ঘোষিত আল-কুদস দিবস পালনের উদ্দেশ্য হলো বিশ্বের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা আন্দোলনে উৎসাহ ও শক্তি যোগানো।

তিনি ফিলিস্তিনের ব্যাপারে সৌদি সরকারের দৃষ্টিভঙ্গির কঠোর সমালোচনা করে বলেন, সৌদি সরকারের সাথে ইসরাইলের দহরম মহরম এটাই প্রমাণ করে যে, সৌদি আরব ইসরাইলের পক্ষেই কাজ করছে।

অনুষ্ঠান পরিচালনা করেন আহলুল বাইত (আ.) ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: ইকবাল।

বার্তা প্রেরক

মোঃ ইকবাল

সাধারণ সম্পাদক

আহলুল বাইত (আ.) ফাউন্ডেশন

১২, আলতাপোল লেন, খুলনা।