৮ জুলাই ২০১৭ - ১৫:৫৪
ইয়েমেনি সেনাদের হামলায় ২ সৌদি সেনা নিহত

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে ইয়েমেনি বাহিনীর আতর্কিত হামলায় নিহত হয়েছে ২ সৌদি সেনা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইয়েমেনি বাহিনী’র হামলায় উল্লেখযোগ্য সংখ্যক সৌদি সেনার হতাহত হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে।

ইয়েমেনি সৈন্যরা গতকাল (শুক্রবার, ৭ জুলাই) সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের আল-আশ সামরিক ঘাঁটির পথে অগ্রসরমান সৌদি সেনাদের উপর হামলা চালিয়েছে।

আতর্কিত এ হামলায় ২ সৌদি সেনা নিহত এবং বেশ কয়েজন আহত হওয়ার পাশাপাশি সৌদি বাহিনীর একটি সামরিক যানও ধ্বংস হয়েছে। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনো কোন মন্তব্য করেনি।

ইদানিং প্রতিনিয়ত ইয়েমেন-সৌদি সীমান্তের বিভিন্ন এলাকাতে ইয়েমেনি বাহিনীর হামলার মুখে পড়ছে সৌদি সেনারা। এ নাগাদ বহু সৈন্য এ সকল হামলায় হতাহত হয়েছে।

গত বৃহস্পতিবার (৬ জুলাই) সৌদি আরবের দক্ষিণাঞ্চলে অবস্থিত ‘নুহুকা’ সামরিক ঘাঁটির অস্ত্রাগারে অগ্নিসংযোগ করতে সক্ষম হয় ইয়েমেনি সেনারা। এছাড়া সৌদি আরবের ‘আল-মাখযুক’ সেনা ঘাঁটিকে লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে ইয়েমেনি বাহিনী।#