৯ জুলাই ২০১৭ - ১৭:৪৭
দায়েশের পরবর্তী হেডকোয়ার্টার তাল আফার

মসুল শহরে চূড়ান্ত পরাজয়ের পর দায়েশ এ শহরের পশ্চিমে অবস্থিত তাল আফার শহরকে স্বঘোষিত খেলাফতের রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরাকের নেইনাভা প্রদেশের এক সূত্র জানিয়েছে যে, মসুল শহরে চূড়ান্ত পরাজয়ের পর এ শহরের পশ্চিমে অবস্থিত তাল আফার শহরকে স্বঘোষিত খেলাফতের রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।

সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তাল আফার শহরে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ঘোষণা করেছে যে, তাদের যাবতীয় কর্মকাণ্ড এরপর থেকে তাল আফার-এ সম্পাদিত হবে।

মসুলের পরবর্তে অন্য একটি শহরকে স্বঘোষিত খেলাফতের কেন্দ্র হিসেবে বেছে নেয়াটা সন্ত্রাসী এ গোষ্ঠী কর্তৃক নিজেদের চূড়ান্ত পরাজয়ের স্বীকারকেই স্পষ্ট করে।

বলাবাহুল্য, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ২০১৪ সালের ১০ জুন আতর্কিত এক হামলায় ইরাকের নেইনাভা প্রদেশের প্রাণকেন্দ্র মসুলকে দখল করে নেয়। এরপর ইরাকের আরও ৫টি প্রদেশের বিরাট এলাকার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

বিগত ৩৭ মাসে ইরাকি বাহিনী, বাগদাদের দারগোঁড়ায় পৌঁছে যাওয়া দায়েশ সন্ত্রাসীদেরকে নেইনাভাসহ বিভিন্ন প্রদেশে পরাজিত করেছে। তবে মসুলের পশ্চিমে অবস্থিত তাল আফার, কারকুকের দক্ষিনে অবস্থিত আল-হুওয়াইহা এবং আল-আনবার প্রদেশের পশ্চিমে অবস্থিত আল-কায়েম এলাকাগুলো এখনো দায়েশের নিয়ন্ত্রণাধীন।#