আবনা ডেস্কঃ তাকফিরি সন্ত্রাসী সংগঠনের স্বঘোষিত খলিফ আবু বকর আল বাগদাদির মৃত্যুর খবর ঘোষণা করেছেন সিরিয়ার পর্যবেক্ষকেরা।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ মঙ্গলবার এ কথা জানায়।
এএফপির খবরে জানানো হয়, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদেল রহমান এএফপিকে বলেন, ‘দায়েশের শীর্ষ কমান্ডার ইরাক সীমান্তে সিরিয়ার দিয়ার এজ্জর প্রদেশের কাছে আবু বকর আল বাগদাদির মৃত্যু হয়েছে। আমরা আজ এ খবর পেয়েছি। কিন্তু আমরা নিশ্চিত নই কখন ও কীভাবে তিনি মারা গেছেন।’
২০১৪ সালের ২৯ জুন দায়েশ সন্ত্রাসীরা মসুল শহর ও তার চারপাশের এলাকা দখল করে নেয়ার পর থেকে কয়েকদিন আগে মুক্ত হওয়ার আগ পর্যন্ত এ এলাকায় বিভিন্ন অমানবিক অপরাধকর্মে লিপ্ত হয়েছে।#