১৩ জুলাই ২০১৭ - ১৫:২৭
ইরাক সিরিয়া-সীমান্তে দায়েশের গাড়িবহর ধ্বংস

ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের ক্ষেপণাস্ত্র বিষয়ক ব্যাটালিয়ন আজ ইরাক-সিরিয়া সীমান্তে দায়েশের একটি বহরে হামলা চালিয়ে বহরের সকল গাড়ি ধ্বংস করতে সক্ষম হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরাকের মোবিলাইজেশন ফোর্সের ২৮ নং ব্যাটালিয়নের সৈন্যরা ইরাক-সিরিয়া সীমান্তে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী’র একটি গাড়ী বহরে হামলা চালিয়েছে। মোবিলাইজেশন ফোর্সের ওয়েব সাইটে আজ (বৃহস্পতিবার, ১৩ জুলাই) এ হামলার কথা প্রকাশ করা হয়। সীমান্তবর্তী ওয়েস্ট দাহাজ গ্রামে দায়েশের ঐ গাড়ি বহরে চালানো হামলায় বহরের সকল গাড়ি ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

ঐ অঞ্চলে সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইরাকি সৈন্যরা পলায়নরত দায়েশ সন্ত্রাসীদেরকে লক্ষ্য করে এ সফল হামলা চালায়।#