আহলেবাইত (আ.) বার্তাসংস্থা –আবনা-: গতকাল (১৩ জুলাই, বৃহস্পতিবার) ইরাকি বাহিনীকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালিয়েছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।
আল-আনবার প্রদেশের ‘কারমাহ’ শহরের ‘হাশাদ আশায়েরি’ সেনাদের অবস্থানস্থলের প্রবেশ মুখে দায়েশের ২ আত্মঘাতী এ হামলা চালায়।
ইরাকি বাহিনী, আত্মঘাতীদের একজনকে বিস্ফোরণের আগে হত্যা করতে পারলেও দ্বিতীয় আত্মঘাতী নিজেকে বিস্ফোরিত করতে সক্ষম হয়। এ হামলায় ৩ ইরাকি সেনা শহীদ এবং অপর ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ইরাকের আল-আনবার প্রদেশের বেশিরভাগ এলাকাই ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এবং আল-কায়েমসহ এ প্রদেশের কয়েকটি এলাকা এখনও দায়েশের নিয়ন্ত্রণে রয়েছে। ইরাকি সৈন্যরা কয়েকদিন আগে এদেশের উত্তরাঞ্চলীয় প্রদেশ মসুলকে দায়েশ সন্ত্রাসীদের হাত থেকে পরিপূর্ণভাবে মুক্ত করতে সক্ষম হয়েছে।#