আবনা ডেস্কঃ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২০ জন শহীদ হয়েছেন। আহত হয়েছেন অনেকে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটার দিকে এ হামলার ঘটনা ঘটে।
হেরাত পুলিশের মুখপাত্র আবদুল আহাদ ওয়ালিজাদ বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, হেরাতের জাওয়াদিয়া মসজিদে নামাজের সময় প্রবেশ করে দুই হামলাকারী। একজন তার শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। অন্যজনের কাছে ছিল রাইফেল। এ হামলায় ২০ জন শিয়া মুসলিম শহীদ হওয়া ছাড়াও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন মুসল্লি। হামলাকারী দুজনও নিহত হয়।
রাজধানী কাবুলে ইরাকি দূতাবাসের সামনে আত্মঘাতী হামলার পরদিন এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটল। ওই বিস্ফোরণে নিহত হন দূতাবাসের দুজন নিরাপত্তারক্ষী। পরে চার ঘণ্টার অভিযানে চার হামলাকারীর সবাই নিহত হয়।#
২ আগস্ট ২০১৭ - ১৪:৫৯
News ID: 845717
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২০ জন শহীদ হয়েছেন। আহত হয়েছেন অনেকে।