৩১ আগস্ট ২০১৭ - ০০:০৭
রোহিঙ্গা নিধন বন্ধে পদক্ষেপ নিন: জাতিসংঘকে ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যে জাতিগত নিধনযজ্ঞ চলছে, তা বন্ধে জাতিসংঘের পক্ষ থেকে পদক্ষেপ নিতে হবে।

আবনা ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যে জাতিগত নিধনযজ্ঞ চলছে, তা বন্ধে জাতিসংঘের পক্ষ থেকে পদক্ষেপ নিতে হবে।
মিয়ানমারের রাখাইনের অমানবিক পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আন্তর্জাতিক পদক্ষেপ এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি মুসলমানদের মানবাধিকার লঙ্ঘন থেকে বিরত থাকতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন, মিয়ানমারের পশ্চিমাঞ্চলে দেশটির সরকারকে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যাতে রোহিঙ্গা মুসলমানরা অন্যান্য জাতিগোষ্ঠীর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারে।
কাসেমি বলেন, “রোহিঙ্গা মুসলমানদের ওপর সরকারি বাহিনীর দমন অভিযানের ফলে তারা নির্বিচারে মারা পড়ছে এবং দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। ”#