আবনা ডেস্কঃ লন্ডনের একটি শপিংমলে দুর্বৃত্তদের ছোড়া এসিডজাতীয় পদার্থে ৬ জন দগ্ধ হয়েছেন।
শনিবার রাতে পূর্ব লন্ডনের স্ট্র্যাটফোর্ড সেন্টারে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে ১৫ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ।
হামলায় এসিডজাতীয় পদার্থে আহতরা সবাই পুরুষ বলে জানা গেছে। তাদের দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে।
জানা গেছে, প্রাথমিক তদন্তে এ ঘটনার সঙ্গে সন্ত্রাসী হামলার কোনো যোগসূত্র পাওয়া যায়নি। বাকি সন্দেহভাজনদের খোঁজে চলছে অভিযান।
তবে পুলিশের ধারণা, আহতদের মধ্যে হামলাকারী কেউ থাকতে পারে।
এর আগে বিভিন্ন সময় হেইট ক্রাইমে লন্ডনসহ যুক্তরাজ্যের কয়েকটি জায়গায় মুসলিমদের ওপর এসিড হামলার ঘটনা ঘটে।
২৪ সেপ্টেম্বর ২০১৭ - ১০:০৩
News ID: 856058
লন্ডনের একটি শপিংমলে দুর্বৃত্তদের ছোড়া এসিডজাতীয় পদার্থে ৬ জন দগ্ধ হয়েছেন।