আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): দেশের বিভিন্ন অঞ্চলের মত সাতক্ষীরা জেলার দেবহাটায় অনুষ্ঠিত হচ্ছে পবিত্র মহররম উপলক্ষে শোক মজলিশ। এ শোক মজলিশ ১১ই মহররম পর্যন্ত অব্যাহত থাকবে।
আজ ৭ মহররম প্রতিবছরের ন্যায় বিভিন্ন এলাকা থেকে আগত আহলে বাইত (আ.) এর অনুসারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে দেবহাটায় অনুষ্ঠিত হয়েছে ইমাম হুসাইন (আ.) ও কারবালা স্মরণে বিশেষ শোক মজলিশ।
দেবহাটা, পারুলিয়া ও নূরনগরসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আগত আযাদাররা এ শোক মজলিশে অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন দেবহাটা মসজিদের পেশ ইমাম শেখ সেলিম উল্লাহ, দক্ষিন বঙ্গের বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব আলহাজ্ব মোশাররফ আলী খাঁন এবং সাতক্ষীরার বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম শেখ মোস্তাক আলী। এছাড়া এতে মার্সিয়া ও নওহা পরিবেশন করেন শরফুদ্দীন, যুলফিকার, মামুন ও বজলু প্রমূখ।#



