আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গরীব-দুঃখী ও অসহায়-দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দিনাজপুরের খয়েরপুকুর হাট অঞ্চলের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম মাহদি আল-হাসানের উদ্যোগে এ মেডিকেল সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
মোঃ জহুরুল হক ফিল্ড সুপারভাইজার উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ ইউনুস কবীর, ডা. মোঃ আমীর হোসেন, ডা. মোঃ মোহাম্মাদ এনামুল হক, মোস্তাক আহমেদ অফিসার ইনচার্জ পার্বতীপুর মডেল থানা, মোঃ সাদেকুল ইসলাম চেয়ারম্যান ৯নং হামিদ পুর ইউনিয়ন পরিষদ এবং সৈয়দপুর অঞ্চলের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাজ্জাদ হোসাইন।#







