আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আত্মঘাতী ঐ হামলায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৮ জন।
এদিকে, বেলুচিস্তানের রাজ্য সরকারের মুখপাত্র বলেন, গতকাল (বৃহস্পতিবার, ৫ অক্টোবর) পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় এলাকায় অবস্থিত একটি মাজারে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬ জন নিহত এবং উল্লেখযোগ্য সংখ্যক আহত হয়েছে।
আনওয়ারুল হক কাকার রয়টার্সকে বলেন, এটা ছিল আত্মঘাতী হামলা এবং বিস্ফোরণে একজন পুলিশও নিহত হয়েছে।
আত্মঘাতী ব্যক্তিকে বাধা দিতে গিয়ে ঐ পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন বলে তিনি জানিয়েছেন।#