১০ অক্টোবর ২০১৭ - ১৬:০৮
ইয়েমেনে সৌদি বিমান হামলা; ৯ ব্যক্তির শাহাদাত

ইয়েমেনের সায়াদা প্রদেশে অবস্থিত মাশনাক অঞ্চলের শাদা বিকল্প সিটিতে সৌদি বিমান হামলায় ৯ ব্যক্তি শহীদ এবং অন্তত ৪ জন আহত হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আগ্রাসনের ধারাবাহিকতায় ইয়েমেনের সায়াদা প্রদেশে অবস্থিত মাশনাক অঞ্চলের শাদা বিকল্প সিটিতে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এতে ৯ ব্যক্তি শহীদ এবং অন্তত ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।

আল-মাসিরা চ্যানেল আহতদের অবস্থা আশংকাজনক উল্লেখ করে জানিয়েছে, নিহতদের সংখ্যা বাড়তে পারে।#