আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটিতে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার প্রতিনিধি কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের শোচণীয় অবস্থার বিবরণ তুলে ধরে সর্বোচ্চ নেতাকে লেখা এক চিঠির জবাবে, নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের জন্য ১ বিলিয়ন তুমান তথা আড়াই লক্ষ ডলার বাজের বরাদ্দ দিয়েছেন আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ী।
ঐ চিঠিতে, ভিটেমাটি ছেড়ে জীবন নিয়ে পালিয়ে বাংলাদেশে অবস্থান নেয়া মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের শোচণীয় অবস্থার বিবরণ তুলে ধরা হয়েছে। পাশাপাশি রেড ক্রিসেন্টের পক্ষ থেকে যে সকল সহযোগিতা রোহিঙ্গাদেরকে করা হয়েছে সে বিষয়েও একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে।#
১৭ অক্টোবর ২০১৭ - ১৬:২৬
News ID: 860923
মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের জন্য আড়াই লক্ষ ডলার অর্থ বরাদ্দ দিয়েছেন ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা।