২০ অক্টোবর ২০১৭ - ১৫:২২
মায়াদিন-দেইর এয যোর রুটকে নিরাপদ ঘোষণা

মায়াদিন-দেইর এয যোর হাইওয়েকে নিরাপদ ঘোষণা করেছে সিরিয় সেনাবাহিনী।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আল-মু হাসান, আল-বু লাইল ও আল-বু আমর গ্রামগুলোকে মুক্ত করার পর সিরিয় বাহিনী ও এর মিত্র বাহিনী আল-মায়াদিন ও দেইর এয যোর অঞ্চল দু’টিকে সংযুক্তকারী রুটকে নিরাপদ ঘোষণা করেছে।
দেইর এয যোরে’র পূর্বাঞ্চলে অবস্থিত যে সকল এলাকাগুলোতে দায়েশ সন্ত্রাসীরা তুমুল প্রতিরোধ গড়ে তুলেছিল সেগুলোর মধ্যে ‘আল-মায়াদিন’ শহরটি অন্যতম। সিরিয় সেনাবাহিনী ঐ অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর আল-মু হাসান, আল-বু লাইল ও আল-বু আমর গ্রামগুলোকে সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করতে সক্ষম হয়। পাশাপাশি সিরিয় বাহিনী দেইর এয যোর ও আল-মায়াদিন রুটের ১৬ কিলোমিটারের মধ্যে আরো কয়েকটি গ্রামকে মুক্ত করতে সক্ষম হয়েছে। সৈন্যরা দায়েশ সন্ত্রাসীদেরকে ঐ অঞ্চল থেকে তাড়িয়ে দিয়ে গুরুত্বপূর্ণ এ সড়কের উপর নিয়ন্ত্রণ লাভ করেছে।
জনৈক সিরিয় সৈন্য জানিয়েছে, আমরা বর্তমানে মায়াদিন শহরের বু কামাল চত্বরে রয়েছি। দেইর এয যোর থেকে আল-মায়াদিনের নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে। ইনশা আল্লাহ্ আল-বু কামালের দিকে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ, আল-মায়াদিন শহরকে নিজেদের অর্থনৈতিক রাজধানী হিসেবে ঘোষণা করেছিল এবং তারা সনাতন পদ্ধতিতে তেল থেকে বিভিন্ন জিনিস তৈরি করাও শুরু করেছিল।
প্রসঙ্গত, বিস্তৃর্ণ এ অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে বু কামাল অঞ্চলে সিরিয়া ও ইরাকে দায়েশের সর্বশেষ ঘাঁটিগুলোর দিকে অগ্রসর হতে যাচ্ছে সিরিয় বাহিনী।#