আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সিরিয়ার হোমস প্রদেশের একটি অঞ্চলকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে জানয়বাদী ইসরাইল।
হোমস প্রদেশর প্রাণকেন্দ্রের নিকটবর্তী ‘হাসইয়া’ বাণিজ্যিক এলাকার উপর এ হামলা চালানো হয়েছে বলে তথ্য দিয়েছে গণমাধ্যম।
এ হামলার জবাব দিয়েছে সিরিয়ার এন্টি এয়্যারক্রাফট সিস্টেম।
সিরিয় বাহিনীর এক কমান্ডার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, ইসরাইলি বিমান বাহিনীর একটি বিমান সিরিয়ার হোমস শহরের দক্ষিনে অবস্থিত একটি তামার কারখানায় গত বুধবার (১ নভেম্বর ২০১৭) এ হামলা চালায়।
তিনি বলেন: সিরিয় বাহিনীর পক্ষ থেকে ঐ বিমানকে লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামলার জবাব দেওয়া হয়।#