১৯ নভেম্বর ২০১৭ - ০২:০১
বাকুবায় ফিরেছে ৩৬০ পরিবার

ইরাকের দিয়ালা’র রাজ্যসভার সদস্য, বাকুবার উত্তর-পূর্বাঞ্চলের ৪টি এলাকায় ৩৬০টি পরিবারের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বাকুবার উত্তর-পূর্বাঞ্চলের ৪টি এলাকায় ৩৬০টি পরিবারের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে ইরাকের দিয়ালা প্রদেশের রাজ্যসভার সদস্য আল-কারাভি।

উমার আল-কারাভি জানান: বাকুবায় ৩৬০টি পরিবারের ফিরে আসার মধ্য দিয়ে জনজীবন স্বাভাবিক হতে শুরু করবে। এরাই এ অঞ্চলে প্রত্যাবর্তনকারী প্রথম দল।

তিনি বলেন: দ্বিতীয় পর্যায়ে আরও ৩০০ পরিবার ফিরে আসার কথা রয়েছে।#